শার্শায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ট্রাকের চাপায় সামিয়া ইসলাম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামীয়া শার্শা থানার উলাশী কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে ও নাভারন বুর“জবাগান গার্লস্ স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই টিটু মিয়া বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পায় একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় সানিয়া নামে এক স্কুল শিক্ষার্থীকে পিছন থেকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং ঘাতক ট্রাকটিিি আটক করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতেে নিয়ে রাখাা হয়েছে। তবে ঘাতক ট্রাকটির চালক ও সহকারি চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *