শার্শায় করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মতিয়ার রহমান নামে এক স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার  বাগআঁচড়াপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।তিনি ১৮ আগস্ট তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, নিহত মতিয়ার রহমান গত ১৮ আগস্ট করোনা উপসর্গ নিয়ে

খুলনার গাজী মেডিক্যালে ভর্তি হন। পরে করোনা পরীক্ষা করালে গত ২১ আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *