শার্শায় ভাটার ট্রাকের চাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ইটের ভাটা ট্রাকের চাপায় মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে যশোর-সতক্ষীরা সড়কের নাভারন কামারবাড়ি মোড়ে। নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার শিয়ালঘোনা গ্রামের শফুরা বেগম (৭২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪২)।

এ ঘটনায় তাদের সাথে থাকা রায়সা নামে (৭) শিশু গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপপাতালে ভর্তি করেছে।

নিহত শফিকুল ইসলামের ভাতিজা তৌহিদুল ইসলাম বলেন, চাচা তার মেয়ে ও মাকে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে নাভারন যাচ্ছিল। নাভারণ আনসার ক্যাম্পেের সামনে কামারবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট ভাটার ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা গুরুতর  আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে চাচা শফিকুল ইসলাম মারা যান এবং বেলা তিনটার দিকে দাদি শফুরাও মারা যান। চাচাতো বোন রায়সা হাসপাতালে ভর্তি আছে।

হাসপাতলের জরুরী বিভাগের চিকিৎসক অমিয় দাশ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

নাভারন হাইওয়ে থানার অফিস ইনচার্জ (ওসি)আসাদুজ্জামান বলেন, ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায়  অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *