শাজাহান খানকে নিয়ে নিক্সন চৌধুরীর “কটূক্তি” ভাইরাল

নিউজটি শেয়ার লাইক দিন

মাদারীপুর প্রতিনিধি:সাবেক মন্ত্রী ও বর্তমান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানকে নিয়ে ফরিদপুরের সাংসদ নিক্সন চৌধুরীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে মাদারীপুরে শাজাহান খানের সমর্থকরা প্রতিবাদ মিছিল করেছে।সম্প্রতি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী শাজাহান খানকে ‘গণবাহিনীর ডাকাত’ বলে আখ্যায়িত করেন।এ সময় নিক্সন চৌধুরী বলেন, তেলা পোকাও পাখি আর শাজাহান খানও মানুষ।

নিক্সন চৌধুরীর এই বক্তেব্যর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার সকালে মাদারীপুরে প্রতিবাদ মিছিল করেছে শাজাহান খান সমর্থকরা।

জানা গেছে, নিক্সন চৌধুরীর জন্মস্থান মাদারীপুরের শিবচরে। তার বাবা ইলিয়াস আহম্মেদ চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তার বড় ভাই নুর-ই-আলম চৌধুরী লিটন বর্তমানে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ।তার নির্বাচনী এলাকার এক সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান সম্পর্কে কটূক্তি করে বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *