লোহাগড়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ লোহাগড়া উপজেলার সিংগা মশাঘুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গাম্য ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ বিকালে সিংগা-মশাঘুনি গ্রামের যুব সমাজের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ওসমান গনির সভাপতিত্বে লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান মাহফুজুর রহমান, খেলা উদ্ভোধন করেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবলীগের অন্যতম সদস্য শেখ ছদরউদ্দিন শামিম, বিদ্যালয়ের দাতা সদস্য মুজিবর রহমান, পৌর কাউন্সিলর বিদ্যুৎ হোসেন, ভুলু মিয়া প্রমুখ। পরে বিদ্যালয় মাঠে নড়াইলের বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ লাঠিয়াল যুব সংঘের পুরুষ ও মহিলাদের সমন্বয়ে দুইটি দল লাঠি খেলার মাধ্যমে এক দল অপর দলকে প্রতিহত করার চেষ্টা করে। রাতে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

————————————————————————————————————————————————————————-
বঙ্গবন্ধু

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *