স্টাফ রিপোর্টার: র্যাব-৬ এর অভিযানে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ হুমায়ুন কবির (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার (২৬শে ফেব্রুয়ারী ২০২৩) র্যাব-৬ খুলনার সদর কোম্পানী এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বাগেরহাট জেলার ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের মাদকদ্রব্যসহ তাকে আটক করেন।সে নীলফামারী জেলার জলঢাকা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র্যাব-৬ এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান।

যশোর যশোর র্যাব-৬ এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে জানতে পারি বাগেরহাট জেলার ফকিরহাট এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। তারপর র্যাব-৬ খুলনার সদর কোম্পানী এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ হুমায়ুন কবির (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।