রেলষ্টেশনে একাধিক মামলার আসামী জুম্মান হত্যার তিন আসামী আটক 

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর রেলষ্টেশন প্ল্যাটফর্মে একাধিক মামলার আসামী জুম্মান হত্যাকাণ্ডের ঘটনায় যশোর র‌্যাব-৬ এর সদস্যরা আজ সোমবার ভোরে যশোর ও নড়াইলে অভিযান চালিয়ে তিনজন আসামী কে আটক করেছে।

আটককৃতরা হলেন, যশোর টিভি ক্লিনিক মোড় এলাকার রবির ছেলে শুভ (৩২), যশোর বেজপাড়া বিহারী পট্টি এলাকার ইমন আলী ড্রাইভার ছেলে সবুজ (২৮), যশোর পুলের হাট কৃষ্ণবাটি এলাকার বাবু আলীর ছেলে মোহাম্মদ (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র‌্যাব-৬ এর কোম্পানীর ভারপ্রাপ্ত অধিনায়ক ফয়সাল তানভীর।

যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার আব্দুর রাজ্জাক আসামী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

যশোর র‌্যাব-৬ এর কোম্পানীর ভারপ্রাপ্ত অধিনায়ক ফয়সাল তানভীর বলেন, আটককৃতরা  যশোর  রেলষ্টেশন ২নং প্লাটফরমে শনিবারে খুন হওয়া জুম্মান হত্যার আসামী। হত্যাকাণ্ডের পরপরই তারা আত্নগওপনে চলে যান। সোমবার ভোরে যশোর ও নড়াইলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুপুরে তাদের যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *