রুশ বিমানবাহিনী ইউক্রেনে হামলা শুরু করেছে

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বে ‘তীব্র বোমা হামলা’ শুরু করেছে।

ঐ বিবৃতিতে আরো বলা হয়েছে যে কিয়েভের কাছে বরিস্পিল বিমানবন্দরসহ একাধিক বিমানবন্দরে হামলা চালিয়েছে রাশিয়া।

রুশ বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান বাহিনী লড়াই করছে বলে বলা হয়েছে ঐ বিবৃতিতে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওদেসায় রুশ প্যারাট্রুপার নামার খবর অস্বীকার করা হয়েছে ঐ বিবৃতিতে।

সূত্র: বিবিসি বাংলা

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *