রাশিয়া থেকে ভারতে তেল আমদানি করাই আমেরিকার কঠোর হুঁশিয়ারি

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করা নিয়ে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল মার্কিন যুক্তরাষ্ট্র।

হুঁশিয়ারিতে আমেরিকা জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করলে হয়তো ইতিহাসের ভুল দিকে অবস্থান হবে নয়াদিল্লির।

এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির কাছে জানতে চাওয়া হয়, এক্ষেত্রে ভারত কি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে? জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না এর ফলে কোনও নিষেধাজ্ঞা জারি হতে পারে। পাশাপাশি এটাও ভাবতে হবে এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে।

রাশিয়ার নেতৃত্বকে সমর্থনের অর্থই তাদের সামরিক অভিযানকেও সমর্থন করা। যে অভিযানের ফলাফল ভয়ঙ্কর। ”
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।

এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এরই মধ্যে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ আরও বেশ কিছু দেশ। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *