রাজশাহী মেডিকেলে আরো ১৭ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

রাজশাহী প্রতিনিধি:রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (০২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদকর্মীদের।

তিনি জানিয়েছেন, রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় মৃত ১৭ জনের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৫ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে।

মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *