যুব অধিকার পরিষদ যশোরের পক্ষে প্রেসক্লাব সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুব অধিকার পরিষদের যশোরের নেতাদের পক্ষ থেকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। 

বৃহস্পতিবার(২৫শে ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব যশোরের সভাপতি কার্যালয়ে এসে এ শুভেচ্ছা জানান বাংলাদেশ অধিকার পরিষদের যশোরের নেতাকর্মীরা।

এসময়ে উপস্থিত ছিলেন “বাংলাদেশ যুব অধিকার পরিষদ” যশোর জেলার সহ-সভাপতি, মোঃ দেলোয়ার হোসেন মুন্না, সাধারণ সম্পাদক মোঃ মিলন সেখ, আরিফুল ইসলাম আরিফ, মোঃ শাওন, শাকিল মল্লিক টিপু, মোজাম্মেল হোসেন প্রান্ত,মোঃ সবুজ হোসেন, রাফাত রহমান, আবু বক্কর সিদ্দিক,ইয়াসিন ইসলাম,ইমন হোসেন, সাকিব জমাদ্দার,শহিদুল ইসলাম, বাদশা মিয়া, মুন্না প্রমুখ।

যুব অধিকার পরিষদ” যশোর জেলার সহ-সভাপতি, মোঃ দেলোয়ার হোসেন মুন্না জানান,বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলার নবগঠিত কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রশাসনিক দপ্তর, প্রেসক্লাব, এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ কর্মসূচি হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আজ প্রথমে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। পর্যায়ক্রমে যশোরের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের এ পরিচিতিও শুভেচ্ছা বিনিময় অব্যাহত থাকবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *