যশোরে ২ কেজি গাঁজাসহ পাপিয়া আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ২ কেজি গাঁজাসহ পাপিয়া নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে যশোর ঝিকরগাছা উপজেলার নাভারন কলোনি মোড় বাংলালিনক টাওয়ারের পাশে নিজ বাড়ি থেকে এসব মাদক দ্রব্যসহ তাকে আটক করে যশোর র্যাব ৬ এর সদস্যরা। পাপিয়া দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।

যশোর র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পাপিয়ার বাড়িতেেে বিপুল পরিমা মাদকদ্রব্য সংরক্ষিত আছে। বৃহস্পতিবার সাতটার দিকে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পাপিয়াকে আটক করা হয়।  পরে আটককৃতের নামে় মাদক আইনেে মামলামামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *