স্টাফ রিপোর্টার: যশোরে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা বিভিন্ন সময়ে চুরি হওয়া ৩০ টি স্মার্টফোন উদ্ধার করেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা এসময়ে ভুল করে অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ৪ জনের ৬০ হাজার ১৫০ টাকাও উদ্ধার করেছে।
এছাড়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা ফেসবুকে নানা ধরনের কটূক্তি ও হয়রানি করার দায়ে ৪ জনকে সহায়তা প্রদান করেছে। ফেসবুকে নানা ধরনের উস্কানি ও বিশৃঙ্খলা মুলক তথ্য ছড়ানোর দায়ে দু’জনকে আটক করেছে।
শনিবার দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।