যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭.৩১ শতাংশ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭.৩১ শতাংশ। ২০১৯ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৮৮। তবে পাসের হার কমলেও এবছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

এবছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৩ হাজার ৭৬৪জন। যা ২০১৯ সালে ছিলো ৯ হাজার ৯৪৮জন।
ঢ়যঢ় মষধংং

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র  জানান,  পাশের সংখ্যা কিছুটা কমলেও গত বছরের তুলনায় এ বছরে জিপিএ-৫  পাওয়ার সংখ্যা বেড়েছে। তবে দীর্ঘদিন স্কুলের ক্লাস বন্ধ থাকার ফলে শিক্ষকরা পরীক্ষার খাতা ভালোভাবে মূল্যায়ন করায় পাশের সংখ্যা কিছুটা কমেছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *