যশোর শিক্ষাবোর্ডে জেএসসিতে পাশের হার ৯১.৮

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রির্পোটার, যশোর: চলতি বছর যশোর শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় ৯১ দশমিক ০৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসকৃতদের  মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন। গত বছরের থেকে এবার  পরীক্ষার্থীর সংখ্যা সামান্য কিছু কমলেও জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে দুই লাখ ৩৩ হাজার ৮২৯ জন শিক্ষার্থী এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৬ জন। সবচেয়ে বেশি জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৪০ হাজার ১৯৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন পরীক্ষার্থী। ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ৩৫ হাজার ৮২২ জন অংশ নেয়। যাদের মধ্যে উত্তীর্ণ হয় ৮৪ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ২৫৬ জন। পাসকৃতদের মধ্যে সব থেকে বেশি সাতক্ষীরা জেলায় পাস করেছে ৯৪ দশমিক ৫০ ভাগ শিক্ষার্থী। আর সব থেকে কম শিক্ষার্থী পাস করেছে কুষ্টিয়া জেলায়। এই জেলায় পাসের হার ৮৮ দশমিক ৭৫ ভাগ।

এছাড়া খুলনা জেলায় ৯৩ দশমিক ৭২ শতাংশ, যশোরে ৯১ দশমিক ৬৫ শতাংশ, বাগেরহাটে ৯১ দশমিক ৩৬ শতাংশ, মাগুরায় ৯০ দশমিক ৭০ শতাংশ, মেহেরপুরে ৯০ দশমিক ১৭ শতাংশ, ঝিনাইদহে ৮৯ দশমিক ৮৩ শতাংশ, চুয়াডাঙ্গায় ৮৯ দশমিক ০৯ শতাংশ, নড়াইলে ৮৮ দশমিক ৭৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আজ  মঙ্গলবার দুপুর ১২ টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই ফলাফলের কথা জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *