যশোর র‌্যাবের অভিযানে ১০৮৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় এক পিকআপে ১০৮৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

মঙ্গলবার সকাল সাতটার দিকে সাতক্ষীরা পাটকেলঘাটা সড়কের মজুমদার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) এর সদস্যরা এ বিপুল পরিমাণের ফেনসিডিলসহ পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ীদের আটক করেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, খুলনা খালিশপুর থানা এলাকার ১২৭ নম্বর রোডের ১৪/সি বাসার হায়দার আলীর ছেলে সাগর হোসেন(২৫) ও খুলনা খালিশপুর সাত নম্বর ওয়ার্ডের কাশিপুর পোড়াবাড়ি মসজিদের পাশে জমিরউদ্দিন শেখের ছেলে সাদ্দাম হোসেন @ শাওন(২৬)।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লেঃ কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটককৃত আসামিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। ভোররাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত থেকে পাচারকৃত ফেন্সিডিল বেনাপোল হতে কয়েকজন ব্যাক্তি একটি পিকআপে করে সাতক্ষীরা হয়ে বাইরের কোন জেলায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পিকআপ ভর্তি ফেন্সিডিল সহ রওনা হয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ৩নং সরলিয়া ইউনিয়নের ৪ নং ওর্য়াডের পাটকেলঘাটার মেসার্স মজুমদার ফিলিং ষ্টেশনের সামনে সাতক্ষীরা টু খুলনা মহাসড়কের উত্তর পাশের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি নীল রঙ্গের হলুদ পিকআপ ও পিকআপে থাকা দুই জন ব্যাক্তিকে আটক করে এবং অপর একজন ব্যাক্তি কৌশলে পালিয়ে যায়। পরে পিকআপটিতে তল্লাশী করে ৪ টি পাটের বস্তা হতে ১০৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা পাটকেলঘাটা থানা মাদক আইনে মামলা দিয়ে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পলাতক খুলনা দৌলতপুর কাশিপুর পদ্মারোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মিল্টনের (৩২) নামেও মাদক মামলা দেয়া হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *