যশোর রেল স্টেশনে টুকায়ের ছুরিকাঘাতে পুলিশ সদস্য গুরুতর আহত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর রেলস্টেশনে জিআরপি পুলিশের সদস্য আনিসুর রহমান (২৬) স্টেশনে টুকায়ের  ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বেত্তিপাড়া এলাকার সানি উদ্দিনের ছেলে

রোববার (১৬ই জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর রেল স্টেশনের প্ল্যাটফর্মের পূর্বপ্রান্তে ওভার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।

 

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জিআরপি পুলিশের সৈনিক আনিসুর রহমান প্ল্যাটফর্মে টহলে ছিল। এসময়ে একদল টোকাই কে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যেতে বললে তাদের একজন হঠাৎ আনিসের উরুতে চাকু মেরে পালিয়ে যায়। পরে জিআরপি পুলিশের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করন। এ ঘটনায় পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *