স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে ২২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ীদের আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। যশোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সোমবার রাতে এ তথ্য জানানো হয়।
প্রথম অভিযান
সোমবার (১৪ মার্চ ২০২২খ্রিঃ) দুপুর সাড়ে তিনটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান, এএসআই শফিউর রহমানের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানার খাজুরা বাস স্ট্যান্ডে শহিদুল ইসলাম বাচ্চু বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে বাবুল হোসেন (৩৫)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক বাবলু হোসেন যশোর ঝুমঝুমপুর মধ্যপাড়া এলাকার মৃত- নুর আলমের ছেলে।
দ্বিতীয় অভিযান
সোমবার (১৪ মার্চ ২০২২খ্রিঃ) বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ইদ্রিসুর রহমান, এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানার আবাদ কচুয়া গ্রামের খালকাটা পাড়ার কামরুল ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে শাকিল আহম্মেদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক শাকিল আহমেদ যশোর সদর উপজেলার সিতারামপুর এলাকার মোয়াজ্জেম শেখের ছেলে।
তৃতীয় অভিযান:
সোমবার (১৪ মার্চ ২০২২খ্রিঃ) বিকাল ৫.৪০ টায় যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান, এএসআই শফিউর রহমানের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানার ঝুমঝুমপুর উপজেলা পরিষদের পাশে মামুনের চার দোকানের সামনে অভিযান চালিয়ে জুয়েল রানা (২৮) ও তরিকুল ইসলাম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক জুয়েল রানা যশোর সদর উপজেলার চাঁদপাড়া এলাকার টিপু শেখের ছেলে ও তরিকুল ইসলাম যশোর চাড়াভিটা এলাকার আনোয়ার মোল্লার ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। সোমবার গোয়েন্দা পুলিশের নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে ঝুমঝুমপুর ও যশোর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। বিষয়টি যশোর পুলিশ সুপারকে অবগত করলে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন। এ সময়ে যশোর গোয়েন্দা পুলিশের চৌকস টিমকে অভিযানে পাঠালে তারা অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।