নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক তিনটি অভিযানে একটি বিদেশী পিস্তল-গুলি, ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৬ হাজার নগদ টাকাসহ এক ডাকাতসহ ৫ অপরাধী আটক হয়েছে।
রোববার(৩ও৪ই সেপ্টেম্বর) দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই নূর ইসলাম, এসআই সাদ্দাম হোসেনে সমন্বয়ে একটা টিম কোতয়ালী মডেল থানা এলাকার শফিয়ার রহমান মোল্লা (৬৫) এর বসত বাড়ীর ঘরে অভিযান চালিয়ে ইসরাইল হোসেনের শয়নকক্ষের আলমারির ড্রয়ারের ভিতরে থেকে ১টা বিদেশি পিস্তল, ১রাউন্ড গুলি, ৩টা বার্মিজ চাকুসহ সোহান হোসেন ওরফে তামিম (২০)কে আটক করেন। সে কোতোয়ালী থানা এলাকার জাকির হোসেনের ছেলে।

অন্যদিকে রবিবার (৩ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর খালদা রোড লোন অফিস পাড়া এলাকার সমাজ সেবা অফিসের সামনে আশরাফ আলীর তিন তলা বিশিষ্ট বাড়ির ভাড়া বাসার উত্তর দিকে ২নং রুম হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী শেখ রাহাত মাহমুদ (৩৬) ও ইমন হাসান রাকিব (৩০)কে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। রাহাত মাহমুদ যশোর উপশহর এলাকার বি ব্লকের শেখ কামাল উদ্দিনের ছেলে এবং ইমন হাসান রাকিব যশোর পূর্ব বারান্দি পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

অপরদিকে যশোরের অভয়নগর ও নড়াইল এলাকায় ডাকাতের ঘটনায় ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে একটি টিম রোববার দিবাগত রাতে ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আমির (৩৫) নামে এক ডাকার সদস্যকে আটক করেছেন। সে চট্টগ্রামের বন্দর থানার পোট মার্কেট এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। সে খুলনা দিঘলীপাড়া কাওটাইল কুন্ডা মা ম্যানসন ৫ম তলার ভাড়াটিয়া। তার কাছ থেকে ডাকাতিপাড়া নগদ ৫৬ হাজার টাকা ও একটা পকেট রাউটার ও জব্দ করেছেন।
যশোর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা চিহ্নিত অপরাধী। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে আদালত হস্তান্তর করা হয়েছে।