যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসক আটক হয়েছে।

সোমবার (৭ই জুলাই)  দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

সে যশোর সদর উপজেলার শংকরপুর ইসহাক সড়কের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, জাকির বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি’র ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়পত্র বহন করছিলেন। তবে হাসপাতালের চিকিৎসকদের মতো সাদা এপ্রোন পরে নিজেকে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। সে পুরাতন কসবা কাঠালতলা এলাকার বাসিন্দা সানজিদা খাতুনের পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে নেন। বিষয়টি হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানার দৃষ্টিগোচর হলে তিনি জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই জাকিরের ভুয়া পরিচয়ের বিষয়টি স্পষ্ট হয়। পরবর্তীতে পুলিশ সদস্য সোহেল রানা তাকে আটক করে হাসপাতাল সুপারের কাছে সোপর্দ করেন। হাসপাতাল সুপার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাঃ হুসাইন শাফায়াত বলেন , হাসপাতাল থেকে আটক আব্দুর রহমান জাকিরের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া হাসপাতালে চিকিৎসকদের অ্যাপ্রোন পরে কেন ঘোরাফেরা করছে সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *