যশোর আদালত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামির পলায়ন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে আদালত চত্বর থেকে মাদক মামলার আসামি রাজু শেখ ওরফে পিচ্চি রাজা (২০) হ্যান্ডকাপ অবস্থায় পালিয়েছে। তবে আদালতে দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেছেন।

আদালতের একাধিক সূত্র থেকে জানা গেছে, শার্শা থানার এসআই তরিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্য মাদক মামলার আসামি রাজু শেখকে দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুপুরে আদালতে হাজির করতে নিয়ে আসেন। শার্শা থানা থেকে মঙ্গলবার দুপুর দুইটার দিকে যশোর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আসলেই ইজিবাইক থেকে  আসামি রাজু শেখ পালিয়ে যায়। বিকেল পাঁচটা পর্যন্ত আদালত চত্বরের চারিদিকে পুলিশ হন্য হয়ে খুঁজলেও আসামি রাজু শেখের হাদিস পায়নি পুলিশ। আসামি রাজু শেখ যশোর পুলেরহাট তফসীডাঙ্গা এলাকার আকাশ হোসেনের ছেলে।

উল্লেখ্য সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ খুলনা ২১ ব্যাটেলিয়ানের অধিভুক্ত শার্শা সীমান্তে থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু শেখকে আটক করে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বিকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। একপর্যায়ে শার্শা থানা পুলিশ মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে হস্তান্তরের জন্য নিয়ে আসলে ম্যাজিস্ট্রেট আদালতের নিচ থেকে পুলিশের কাছ থেকে হাত কড়া অবস্থায় মাদক মামলার আসামি রাজু শেখ পালিয়ে যায়।

 

যশোর কোট পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান বলেন, আমার জানামতে আদালত থেকে বা আদালতের সামনে থেকে কোনো আসামির পলায়ন করেন। তবে আদালতের বাইরে থেকে কোনো আসামি পালিয়ে গেলে সেটা আমার জানার কথা না বলে তিনি জানান।

 

বিষয়টি নিয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুপুরে আসামি নিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে আদালত থেকে আসামি পলায়নের বিষয়টি আমার জানা নেই বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *