স্টাফ রিপোর্টার: : যশোরে ৮ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের শিকার হয়েছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমল চন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ষষ্টীতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, শহরের ষষ্টিতলা পাড়ার কমল চন্দ্র কর্মকার শিশুটি ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে বল্যাৎকার করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। শিশুটি বাড়িতে ফিরলে তার কাছ থেকে ঘটনা বিবরণ শুনে তার পিতা কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ভিকটিমের বাড়িতে অভিযান চালিয়ে কমল চন্দ্র কর্মকারকে আটক করা হয়। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।