যশোরে ৪শ’ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরে ৪শ’ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবাসয়ী আটক হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাচড়া চেকপোষ্টেটর শ্রমিক ইউনিয়নের সামনে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা এ বিপুল পরিমানের মাদকদ্রব্যসহ তাদের আটক করে। এময়ে র‌্যাব সদস্যরা একটি প্রাইভেটকারও জব্দ করে। আটককৃতরা হলেন, ১। মোঃ রুবেল (২৭), পিতা: মোঃ শামসুর রহমান, সাং শামলাগাছী, ২। মোঃ মহসিন (২৪), পিতা: মোঃ মনির, সাং-যাদবপুর, ৩। মোঃ আলী হোসেন (৩৫), পিতা: মৃত নুরুল ইসলাম, সাং-উত্তর বুরুজ বাগান, সর্ব থানাঃ শার্শা, জেলাঃ যশোর।

যশোর র‌্যাব-৬ কাম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে চাঁচড়া চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে কারটিতে তল্লাশী করে ৪শ’ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *