যশোরে ২৭ লাখ টাকা কুড়িয়ে পেলো স্কুলের শিশু শিক্ষার্থীরা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুর ২৭ লাখ টাকার কুড়িয়ে পেলো স্কুলের শিশু শিক্ষার্থীরা।

রোববার (১৬ই অক্টোবর ২০২২) সকাল আটটার দিকে জেলার মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্বরণপুর প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এ বিপুল পরিমাণের টাকার একটি ব্যাগ কুড়িয়ে পায় সকালে স্কুলে আসা শিশু শিক্ষার্থীরা।

ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথে মনিরামপুর থানা পুলিশ ও যশোর ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই বিপুল পরিমাণের টাকা হেফাজতে নেন।

স্থানীয়রা জানান, রোববার সকাল আটটার দিকে রোহিতা স্বরণপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা স্কুলে আসে। এ সময়ে শিক্ষার্থীরা স্কুলের আঙিনায় একটা ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটা পড়ে থাকতে দেখে বিষয়টি স্কুলের শিক্ষককে জানায়। এরপর স্কুল শিক্ষক পুলিশকে খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশ ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই টাকার ব্যাগটি উদ্ধার করেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন, যদিও টাকা পাওয়ার স্থানটি মনিরামপুর থানার অধিভুক্ত এলাকার। কিন্তু আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি ব্রিটিশ টোবোকোর বিপুল পরিমাণে টাকা খোয়া যাওয়ার ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতে পরে ব্রিটিশ টোবোকোর   ম্যানেজার টাকাগুলো ওখানে ফেলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝিকরগাছা থানা পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে। আমিও সেখানে পুলিশ সদস্যদের পাঠিয়েছি। তবে কত টাকা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।

 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, টাকা উদ্ধারের বিষয় নিয়ে ঘটনাস্থলে আছি। ইতিমধ্যে টাকাগুলো উদ্ধার করা হয়েছে। টাকাগুলো গণনা করা হচ্ছে। তবে কত টাকা এখনো পর্যন্ত জানা যায়নি। গণনার কাজ শেষ হলে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

 

বিষয়টি নিয়ে যশোর নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্রিটিশ টোবাকর টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে জীবনগাছার থানায় দুদিন আগে এক ব্যক্তি মামলা করেছিলো। সে বিষয়ে আমরা দুদিন ধরে কাজ করছিলাম। এর মধ্যে রোববার সকালে জানতে পারি জেলার মনিরামপুর উপজেলার রোহিতার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শিশু শিক্ষার্থীরা একটি টাকার ব্যাগ উদ্ধার করেছেন। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে টাকা ব্যাগটি আমরা হেফাজতে নেয়। টাকা গণনার কাজ এখনো চলছে। তবে ধারণা করা হচ্ছে ১৯ থেকে ২০ লাখ টাকা হতে পারে। এখনো গণনা সম্পন্ন হয়নি। গণনা শেষে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *