স্টাফ রিপোর্টার:যশোর: যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ল্যাবে ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মাগুরার ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, সাতক্ষীরার ২৬ জনের নমুনা পরীক্ষা করে চারজনের ও বাগেরহাটের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের নমুনাতে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার সংবাদ মধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।