যশোরে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ফরিদা বেগম ও ফাতেমা বেগম নামে দুই বোনকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (৩১শে মে) দিবাগত রাতে শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্যরা।

গ্রেপ্তার হওয়া দুই বোন ফরিদা বেগম ও তার ছোট বোন  ফাতেমা বেগম শহরের বকচর (কবরস্থান রোড) এলাকার লুৎফর শেখের মেয়ে।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/06/51202420579.jpg

এ সময়ে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ও একটি আইফোনও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

যশোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ফরিদাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে তারই ছোট বোন ফাতেমার বাড়িতে অভিযান চালিয়ে আরো ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় নগদ ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ও একটি আইফোনও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকায়নে মামলা দিয়ে তাদেরকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *