যশোরে ১ লাখ ১৫ হাজার মার্কিন ডলারসহ ৩ যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:যশোর এক লাখ ১৫ হাজার মার্কিন ডলারসহ তিন যুবক আটক হয়েছে। শুক্রবার বিকাল চারটার দিকে যশোর বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ তাদেরকে আটক করে । উদ্ধারকৃত ডলার বাংলাদেশি মুদ্রামান প্রায় এক কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা । আটক তিনজনই শার্শা উপজেলার বাসিন্দা। তারা হলেন, বালুন্ডা গ্রামের মো. ইয়াসিন সরকারের ছেলে মো. শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. মাসুদ রানা (২৮) এবং গাজীপুর গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিনজন হুন্ডি ও সোনা চোরাচালানে যুক্ত বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
যশোর বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, হুন্ডির কারবারিরা এই অঞ্চলে সক্রিয় রয়েছে। গোপন সংবাদের মাধ্যমেে তাদেরকে এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক করা হয়। রাতেই তাদেের নামে অর্থপাচার মামলা দিয়েে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *