নিজস্ব প্রতিনিধি: যশোরের১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ইমলাক আটক হয়েছে।
মঙ্গলবার বিকেলে গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে আটক করেন পুলিশ।
ইমলাক সদর উপজেলার শালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত।
তিনি জানান, সন্ত্রাসী ইমলাক দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বাজারে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইমলাককে আটক ও তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে স্থানীয় সূত্র জানা গেছে, ইমলাক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলো। নিজেকে সাবেক এক সংসদ সদস্যের অনুসারী হিসেবে প্রচার করে সেই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতো ইমলাক। নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারা’র আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলাসহ ১৭ মামলার আসামি ইমলাক