যশোরে ১২ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ১২ মামলার আসামি ও যুবলীগ কর্মী রুম্মান (৩০) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় উপযুক্তপরি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

রুম্মান যশোর শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পটোয়ারির ছেলে। এ সময়ে আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছেন। তিনি একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রুম্মান এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্য একটা গ্রুপের সাথে দীর্ঘদিন বিরোধ রয়েছে। তারই জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে এই গ্রুপের আরিফ, আহাদুলসহ ৫-৭ জন সন্ত্রাসী অতর্কিত হামলা করে রোমানকে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাকিল নামে আরো একজন আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তারা জানান।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানান, শুক্রবার রাত এগারোটা ২০ মিনিটে কয়েকজন লোক রক্তাক্ত অবস্থায় রুম্মান ও শাকিল নামে দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় মিনিট বিশেক আগেই রুম্মান মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানায়। এ ঘটনায় গুরুতর আহত শাকিলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহত রুম্মান এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ১২ টি মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এরপরে সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযানে নামবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *