যশোরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ১২ কেজি গাঁজাসহ শান্ত আহম্মেদ (২৩) নামে এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১৮ই মার্চ)  দুপুরে যশোর উপশহর খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) এর সদস্যরা তাকে গ্রেফতার করেন।

গ্রেপ্তার হওয়া শান্ত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সদরঘাট এলাকার আক্তার শেখের ছেলে। সে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার এক নম্বর ওয়ার্ডের ৪৯ নম্বর বাসার সোহাগ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী লাগেজে করে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। সাথে সাথে ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে একটি টলি ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগে তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *