যশোরে হাজার পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে হাজার পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার: যশোরে এক হাজার পিছ ইয়াবাসহ অলিয়ার রহমান নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে যশোর কারবালা রোড থেকে তাকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

গ্রেফতার হওয়া অলিয়ার রহমান ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার দায়পুর গ্রামের আমজাদ আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি হ্যাচারীপাড়ায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে কারবালা রোড থেকে তাকে আটক করা হয়েছে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবির) পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, মাদকাসহ গ্রেপ্তারকৃত ওলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার গোপন সংগঠনের মাধ্যমে জানা যায়, শুক্রবার বিকেলে যশোর কারবালা এলাকায় এক যুবক ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছেন। সাথে সাথে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *