যশোরে হত্যা মামলার আসামি রানা ৩টি ককটেলসহ গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে টুনি শাওন হত্যাকাণ্ডের আসামি রানা ৩টি ককটেলসহ গ্রেফতার হয়েছে।

যশোর র‌্যাব-৬ এর সদস্যরা সোমবার দিবাগত রাত দেড়টার পর রেল বাজারের খাঁজা বেকারী এন্ড কনফেকশনারীর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন । আটক রানা শংকরপুর মুরগীর ফার্মগেট এলাকার রবিউল ইসলামের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের মাধ্যমে রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল সহ থাকে আটক করা হয়।  তবে এ সময়ে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে শংকরপুর রেলওয়ে কলোনীর ইব্রাহিমের ছেলে হোসেন গাজী পালিয়ে যায়। পরে রানার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয় । রানার বিরুদ্ধে থানায় আরো দুটি মামলা রয়েছে। দুপুরে তার বিরুদ্ধে আরেকটি মামলা দিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *