যশোরে স্বেচ্ছাসেবকলীগ সভাপতির বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ভাঙচুরের ঘটনায়  থানায় লিখিত ভাবে অভিযোগ করেছেন যশোর জেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম শফি।

তবে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজ্জামান মিঠু তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন।

বুধবার দুপুরে থানায় যশোর কোতোয়ালি থানায় হাজির হয়ে শফিকুল ইসলাম সফি এই এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার নম্বর ৬৬২।

জিডিতে যুবলীগ নেতা সফি উল্লেখ করেছেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠুর কাছে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের ফকরুল ইসলাম বুলবুল টাকা পেতেন। মঙ্গলবার রাতে সফিকে সাথে নিয়ে আসাদুজ্জামান মিঠুর অফিসে তার পাওনা টাকা আনতে যান বুলবুল। ওইসময় বুলবুলের সাথে মিঠুর কথা কাটাকাটি হয়। তখন ঠেকাতে যান সফি। এরপর মিঠুর সাথে সফির ঝগড়া বেধে যায়। এক পর্যায়ে মিঠু যুবলীগ নেতা সফিকে দেখে নেয়াসহ খুন জখমের হুমকি দেন। তার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় মিঠুসহ অজ্ঞাত পরিচয়ের ২০-২৫ জন একাধিক মোটরসাইকেলে করে সফির জেলরোডের ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের সামনে যান। দোকান বন্ধ থাকায় সার্টারে ইটপাটকেল নিক্ষেপ করেন। মিঠু সফির বাড়িঘর পুড়িয়ে হত্যার হুমকি দিয়ে চলে যান। এরপর থেকে সফি জীবনাশঙ্কায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *