নিজস্ব প্রতিবেদক: যশোরের মুজিব সড়ক রেলগেট এলাকার সাদী হত্যার চার আসামি গ্রেফতার হয়েছে।
সোমবার দিবাগত রাতে যশোরের পুলেরহাট, রায়পাড়া, মুড়লী, শংকরপুর এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
মঙ্গলবার বিকালে এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলার পুলিশ সুপার।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, রেলগেট কলাবাগান পাড়া এলাকার বাসার মোল্লার ছেলে তুহিন মোল্ল্যা (৩৫), বেজ পাড়ার তোফাদার পাড়া জাহাঙ্গীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম অভি (২৫), চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২২), নাজির শংকরপুর হাজরি গেইট এলাকার মৃত মিন্টুর ছেলে তানভীর রহমান(২১)।
উল্লেখ্য গত ১৭ই মার্চ রাত সাড়ে ১১ টার দিকে মুজিব সড়ক রেলগেট মীর সামির সাকিব সাদী(৩৫) কে তার বাড়ির সামনে উপযুক্তপরি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় সুমন ওরফে ট্যাটু সুমন(২৭) ও মেহেদী হাসান অনিক(২৭) সহ তাদের অজ্ঞাতনামা ৫ থেকে ৭জন সহযোগী। আশপাশের লোকজন উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন।