যশোরে র‌্যাবের পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ ৪ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোরে র‌্যাবের পৃথক পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ ৪ জন আটক হয়েছে। র‌্যাব সূত্র থেকে জানানো হয়েছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বেনাপোলও যশোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মদ,গাঁজা,ফেনসিডিলসহ এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সূত্রটি জানায়,বৃহস্পতিবার দুপুরে বেনাপোল ডাবলু মার্কেটে মুরগী পর্টির্তে অভিযান চালিয়ে ভবারবেড় গ্রামের কালু শেখের ছেলে রিপন শেখ (২১) ও আবু জাফরের ছেলে সোহেল রানা (১৯) কে ২২ লিটার চোলাইমদ ও ৫০০ মিলি ফ্রেস ২৫ লিটার চোলাই মদসহ আটক করে। এসময়ে বেনাপোল মাছ বাজারের পিছনে অপার এক অভিযানে ভবারবেড় গ্রামের হাতকাটা তোতার ছেলে হিরো সরদার (২০)কে ৪৩ লিটার চোলাইমদসহ আটক করে।


অপার দিকে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বেনাপোল ৭ নং ঘিবা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শাহানারা বেগম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক শাহানারা ৭ নং ঘিবা এলাকার আব্দুল হামিদ এর স্ত্রী।
যশোর র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিমের কাছে হস্তন্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *