যশোরে রাসেল হত্যার অন্যতম আসামি আমির গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরে রাসেল হত্যার অন্যতম আসামি আমির হোসেন (৪২) কে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঝিকরগাছা উপজেলার পুরোন্দপুর এলাকা থেকে তাকে আটক করে। সে যশোর বালিয়াা ভেকুটিয় গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, জানান আটককৃত আমির হোসেন যশোরের রাসেল হত্যার অন্যতম আসামি। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে আমির হোসেনকে যশোরের ঝিকরগাছা উপজেলা পুরোন্দপুর এলাকা থেকে আটক করা হয়। আসামীর আমির হোসেন জিজ্ঞাসাবাদে রাসেল হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আজ দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *