যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে উদয় শংকর বিশ্বাস (৪৭) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ই অক্টোবর) সকাল ৯ টার দিকে জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর পাঁচকুড়ি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত রনজিত বিশ্বাসের ছেলে ও নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম ফারুক হোসেন জানান, সোমবার সকালে অভয়নগর নেহালপুর বাজার থেকে উদয় শঙ্কর বিশ্বাস মোটরসাইকেল যোগে তার পাঁচ কুড়ি গ্রামে বাড়িতে ফিরছিলো। বাড়ির গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। সাথে সাথে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের মুঠোফোনে বারবার সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *