যশোরে যাত্রীদের কাছে টিকিট পৌচ্ছে দিচ্ছে মাষ্টার

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু,যশোর: টিকিট কাঁটার লম্ব লাইনে দাড়িয়ে টিকিট কাটার অনিচ্ছ, ট্রেনে চোরকারবারীদের টিকিট না কেটে ভ্রমণের প্রথা ভাঙ্গা, তাছাড়া কিছু ফাঁকি বাঁজদের ধরে ক্ষান্ত নয় যশোরে রেলওয়ের স্টেশন কর্তৃপক্ষ। বরং প্লাট ফর্মে অবস্থান রত যাত্রীদের কাছে কাছে গিয়ে টাকা নিয়ে টিকিট পৌচ্ছে দিয়ে যশোরে স্টেশন মাষ্টার সাইদুরসহ বেশ কয়েকজন কর্মকর্তা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যশোর রেলস্টেশন গিয়ে দেখা যায়, স্টেশন মাষ্টার সাইদুর রহমানসহ আরো চার জন কর্মকর্তাকে নিয়ে স্টেশনে প্লাট ফর্মে ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীদের কাছে কাছে গিয়ে নির্দিষ্ট স্থানের টাকা নিয়ে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছে।

টিকিট নিয়ে যাত্রীদের কাছে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রতিদিনই মাইকে যশোর ও বেনাপোল যাত্রীদের টিকিট কেটে ট্রেনে ওঠার জন্য ঘোষনা দিচ্ছি। তার পরেও কিছু কিছু যাত্রী টিকিট ছাড়ায় ট্রেনে চলাচল করছে। এ কারণে আমরা স্টেশনের প্লাট ফর্মে ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীদের কাছে কাছে গিয়ে টাকা নিয়ে নির্দিষ্ট গন্তব্যের টিকিট হস্তন্তর করছি। এভাবে প্রতিদিন প্রায় শতাধিক টিকি বিক্রি করা হচ্ছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *