যশোরে বেপরোয়া ইজিবাইক চালকেরা: ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইজিবাইকচালকেরা। ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই দাপিয়ে বেড়াচ্ছে শহরজুড়ে। এসব ইজিবাইক চালকের অনেকেই মাদকসেবী।  বেপরোয়া গতিতে ইজিবাইক চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে কোন না কোন দুর্ঘটনা।

বেপরোয়া গতিতে ইজিবাইক চালানোর সময় ইজি বাইকের ধাক্কায় রেখা (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১ টার দিকে যশোর আদ-দ্বীন চক্ষু হাসপাতালের সামনে। নিহত রেখা যশোর রায়পাড়া এলাকার শহিদুলের স্ত্রী ও আদ-দ্বীন চক্ষু হাসপাতালের সামনে মিলার ভাড়াটিয়া।

মিলা জানায়, বুধবার দুপুর একটার দিকে রেখা বাসা থেকে বের হয়ে আদ-দ্বীন চক্ষু হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ ফলের দোকানে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময়ে বেপরোয়া গতিতে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তার মাথা ফেটে গিয়ে বিপুল পরিমাণে রক্ত ক্ষরণ হয়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বুধবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, আজ সারাদিন নির্বাচন নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেছে কিনা সেটা বলতে পারবো না। তবে খোঁজ খবর নিয়ে আপনাকে জানানো হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *