স্টাফ রিপোর্টার: যশোর গোয়েন্দা ডিবি পুলিশের ৫টি পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ী ও ৪ চাঁদাবাজ আটক হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার রায় তিনটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ৩০ হাজার টাকা, ৪টি ষ্ট্যাম্প, ৫টি মোবাইল ফোনসহ এই ৯ অপরাধীদের আটক করেন যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
অভিযান ১
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য এসআই (নিঃ) শফি আহমেদ রিয়েল, এসআই (নিঃ) রইচ আহমেদ, এএসআই (নিঃ) আজাহারুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী ২০২২খ্রিঃ) রাত সাড়ে সাতটার দিকে ঝিকরগাছা ছুটিপুর বাজার আল্লাহর দান অটো এন্ড মোটরসাইকেল সার্ভিসিং ওয়ার্কসপ” থেকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বিষহরি এলাকার মৃত হোসেন আলীর ছেলে আত্তাপ আলী (৪৯), ও একই এলাকার ওহাব আলীর ছেলে এনামুল (৫০)কে ২ টি চোরাই মোটরসাকেলসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মোটরসাইকেলের মূল্য ৯৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযান-২
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, সংগীয় এসআই (নিঃ) গেীরাঙ্গ কুমার মন্ডল, এএসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী ২০২২খ্রিঃ) সাড়ে সাতটার দিকে বেনাপোল ভবেরবেড় পূর্বপাড়া গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে আঃ মালেক শেখের (৬০) বসতবাড়ীর অভিযান চালিয়ে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ আটক করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫৪ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালত হস্তান্তর করা হয়েছে।
অভিযান-৩
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান, এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন, এএসআই (নিঃ) মোঃ ইমদাদুল হকের সমন্বয়ে একটা চৌকস টিম মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী ২০২২খ্রিঃ) রাত ৭ সাতটার দিকে বেনাপোল সাদীপুর পশ্চিমপাড়া ঘাটকান্দা ফজর আলীর বসতঘরের প্রবেশ গেটের সামনে অভিযান চালিয়ে ফজর আলীর ছেলে হযরত আলী (৪০) কে ২৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৮২ হাজার ৫০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
অভিযান-৪
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন, এসআই (নিঃ) ইদ্রিসুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ইমদাদুল হকের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানার মঙ্গলবার রাত আড়াইটার দিকে শহরতলীর সাড়াপোল বাজার রুবী টাইলস্ এন্ড ক্লথ ষ্টোর এর সামনে অভিযান চালিয়ে মনিরামপুর উপজেলার ইত্যা গ্রামের শামসুদ্দিনের ছেলে জাহিদ হোসেন(২৪) কে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪২ হাজার টাকা। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান ৫
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর সদর উপজেলার নতুন কোর্ট সংলগ্ন মুসলিম একাডেমির সামনে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম @ মনি (৩৫), একই এলাকার এনায়েত হোসেনের ছেলে মামুন আহম্মেদ @ সুমন (৩৩), একই এলাকার রবিউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৭) ও একই এলাকার সানার উদ্দিনের ছেলে আজিজুর রহমান (৩২) চাঁদা আদায়ের ৩০ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, ৪টি মোবাইল ফোন, ৪টি নন জুডিসিয়াল ষ্ট্যাম্পও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান ৩ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালত হস্তান্তর করা হয়েছে।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিস ইনচার্জ রুপন কুমার সরকর বলেন, আটককৃতরা সবাই যশোরের চিহ্নিত অপরাধী। সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপরোক্ত আলামতসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে আদালত হস্তান্তর করা হয়েছে।