যশোরে বিপুল পরিমাণে ফেনসিডিল-ইয়াবাসহ আটক-২

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণের ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বারপোতা গ্রামের মৃত ফজলে করিমের ছেলে জামাল উদ্দিনের আমবাগানে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। সে বেনাপোল বারোপোতা কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে। এ সময়ে তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/11/102420230651.jpg

অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটা টিম জেলার মনিরামপুর উপজেলার কাশিমপুর লিয়াকতের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্তর হোসেন(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। সে জেলার ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় বেনাপোল ও মনিরামপুর থানায় পৃথক দু’টি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের শনিবার দুপুরে আদালতে হস্তান্তর করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *