define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মানিক গ্রেফতার - novanews24 novanews24 https://www.novanews24.com/

যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মানিক গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিদেশী পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক (২৪) নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার(১৫ই এপ্রিল) রাত একটার দিকে যশোর রায়পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সে যশোর শহরের শংকরপুর ইসাক সড়ক এলাকার হিরুজুল হকের ছেলে ।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন, রাব্বিল হোসেন মানিক যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে থানায় দুটি মামলা রয়েছে। মঙ্গলবার রাত একটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গ্রেপ্তার হওয়া রাব্বিল হোসেন মানিক সন্ত্রাসী কর্মকান্ডের লক্ষ্যে রায়পাড়া এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সময়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই বিপ্লব কুমার সরকারের সমন্বয়ে একটি টিম সেখানে পাঠালে তারা অভিযান চালিয়ে একটি ৭.৬৫ বিদেশী পিস্তলসহ তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা তাকে দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *