যশোরে বাসের ধাক্কায় নারীসহ দু’জন নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় গোলাম রাব্বানী (৭০) ও জোসনা বেগম (৩৫) নামে দু’ পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে খুলনা মহাসড়কের রাজঘাট জাফরপুর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা থেকে যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী প্রিন্স পরিবহনের একটি বাস রাজঘাট জাফরপুর এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপরে উঠিয়ে দেয়। এতে স্থানীয় পথচারী গোলাম রব্বানী ও জোছনা বেগম ঘটনাস্থলেই মারা যায়। তবে বাসের যাত্রীদের কেউ গুরুতর আহত হয়নি। খবর পেয়ে অভয়নগর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানা ।

নওয়াপাড়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়েছে। তবে বাসের চালকও সহকারী চালাক পালিয়ে গেছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *