যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার ভদ্রবিলা গ্রামের তৈয়ব আলী এবং যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের জাহিদ হোসেন। আহত চারজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তৈয়ব আলী তাঁর ছেলে সুজনের মোটরসাইকেল যোগে খাজুরা যাচ্ছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের হাশিমপুর বাজারের কাছে পৌঁছালে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাবা ছেলে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, হাসপাতালে আনার আগেই তৈয়ব আলীর মৃত্যু হয়েছে।
অপরদিকে আজ সকালে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাটে বেনাপোলগামী একটি ট্রাকের ধাক্কায় জাহিদ নামে এক নলকুপ মিস্ত্রী নিহত হয়েছেন। জাহিদ বাড়ি থেকে ইজিবাইকে শহরে আসার সময় বেনাপোলগামী একটি ট্রাক তাদের বহনকারী ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালকসহ চার যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর সকাল ১১টার দিকে জাহিদ মারা যান। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রাফিদ জাহিদের মৃত্যু নিশ্চিত করেন। যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, পুলেরহাটে দুর্ঘটনা ঘটানো ট্রাক আটক করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *