নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে আশরাফুল ইসলাম (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাত হত্যা করা হয়েছে।
শনিবার (৩০শে আগস্ট) রাত ৯টার দিকে জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ার মিলের সামনে চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (৪০) মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, আশরাফুল পতিত সরকারের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সেই সুবাদে তিনি বিচার সালিশের নাম করে এলাকার মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আত্মসাৎ করেন। এমনকি সেই ক্ষমতা বলে মানুষকে নিপীড়ন নির্যাতন করেন। মানুষের জমি জায়গা দখল করেন। মানুষ তার অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। শনিবার রাতে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ার মিলের সামনে আতাউরের চায়ের দোকানে বসে চা পান করছিলেন আশরাফুল। এসময় অপরিচিত এক ব্যক্তি উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণ করেন
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পূর্ব শত্রুতার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যতটুক জানা গেছে তিনি এক সময় আওয়ামী লীগের নেতা ছিলেন। নেতা থাকাকালীন সময়ে তিনি এলাকার মানুষকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করেছেন। সেই সব ক্ষোভ থেকেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানেন।