নিজস্ব প্রতিবেদক: যশোরে পূর্ব শত্রুতার জের ধরে চঞ্চল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলার সদর উপজেলার কাশেমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের ডাক্তার ইসরাইলের বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে ঐ এলাকার মধু গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত চঞ্চলের সাথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের রবিউল (৩৫), বিল্লাল হোসেন (৪০), মাহিম (২৫), সাদ্দাম (৪৫) নামে চার জনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা চাকু দিয়ে চঞ্চল ও তার বাবা মধু কে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা বারোটার দিকে চঞ্চলের মৃত্যু হয়। তার পিতা মধুকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
অপার একটি সূত্র বলছে, হত্যাকাণ্ডের পরপরই বিল্লাল নামে একজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের কর্তব্যরত কেউ আটকের বিষয়টি স্বীকার করেনি।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কি কারনে হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে এখনো কাউকে আটক করা যায়নি।