যশোরে পুলিশের যৌথ অভিযানে ৮০ লাখ টাকার স্বর্ণের বার সহ দু’জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে ৮০ লাখ টাকা মূল্যের ৮৮২.৩ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ দুইজন স্বর্ণ চোরাকারবারী আটক হয়েছে।

বুধবার (২৯শে মার্চ ২০২৩) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড়ে যশোর (ডিবি) পুলিশের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম ও ঝিকরগাছা থানা পুলিশের টহল দলের যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বাস সহ তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, জেলার বেনাপোল পোর্ট ঘিবা এলাকার শহিদুল ইসলামের ছেলে আলামিন হোসেন (২৭) ও নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার জয়পুর এলাকার আওয়াল মোল্লার ছেলে মহিবুল (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

 

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *