যশোরে পিস্তল গুলিসহ আটক -১ 

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে ১ টি রিভলবার  ৭ রাউন্ড গুলিসহ জসিম সরদার নামে একজন সন্ত্রাসী আটক হয়েছে।

রোববার রাত সাড়ে আটটার দিকে জেলার অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে যশোর  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর সদস্যরা তাকে আটক করেন। সে ঐ এলাকার মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে যশোর  র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ফ্লাঃ লেঃ মোঃ রাসেল বলেন, অস্ত্রসহ আটক জসিম এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী। সেই দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে জেলার অভয়নগরের সিরাজকাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি বিদেশী রিভলবার ও সাত রাউন্ড গুলি সহ গ্রেফতার করতে সক্ষম হই। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *