স্টাফ রিপোর্টার- যশোর -নড়াইল মহাসড়কের বেপরোয়া গতিতে বাস চালানোর সময়ে ঢাকা গামী যমুনা লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়েছে ।এতে বাসে থাকা ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার(২৯শে জুন) বেলা বারোটার দিকে জেলার বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা করিমপুর ঈদগাহের সামনে।
বাসটির যাত্রী নূর মোহাম্মদ জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইনের একটি ঢাকা মেট্রো-ক- ১৫৮৩৮৩ যাত্রবিাহী বাস বেপরোয়া গতিতে চলার সময় রবিবার বেলা ১২টার দিকে, বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শের গভীর খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ১০ জন গুরুতরভাবে আহত হওয়াসহ মোট ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে স্থানীয়রা যশোর ও নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। বাকীদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অপর যাত্রী নাসিমা বলেন, গাড়ির চালককের বেপরোয়া চালানোর করণেই এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি সাতক্ষীরা থেকে ছাড়ার পর যশোর পর্যন্ত বিভিন্ন স্থানে অধিক সময়ে কালকে ফোন করেন। এরপর যশোর থেকে ছাড়ার পর বাস টি বেপরোয়া গতিতে চালাতে থাকে। বেপরোয়া গতিতে চালানোর ফলে এদুর্ঘটনা ঘটেছে।
যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সোহেল রানা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের অধিকাংশই এখন আশঙ্কা মুক্ত বলে তিনি জানান।