যশোরে নারীসহ মধুচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে নারীসহ মধুচক্রের (হানি ট্রাপ) ৫ সদস্য গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার বুধবার রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত যশোর খায়েরতলা রেলস্টেশন সহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময়ে মধুচক্রের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন উদ্ধার করেন পুলিশ।

গ্রেফতার হওয়া মধুচক্রের সদস্যরা হলেন, যশোর সদর উপজেলার নুরপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে শফিকুল ইসলাম(৩৫), একই এলাকার জাফরের ছেলে কালু(৪০), একই এলাকার রমজান শিকদারের ছেলে সুলতান ওরফে শান্ত (২৫), যশোর চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের সাফা উদ্দিনের মেয়ে মোছাঃ শারমিন(২১) ও যশোর চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রুপা(২৮)।।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ
মোঃ মঞ্জুরুল হক ভূইয়া বলেন, সম্প্রতি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সাহাপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আনোয়ার ইকবাল(৪০) ও তার ভাগ্নে নাছিম রেজা(২৩) মধুচক্রের (হানি ট্রাপ) সদস্যদের ফাঁদে পড়ে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়। এরপর নাসিম রেজা যশোর কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। তার পরিপেক্ষিতে যশোর ডিবির এসআই মোঃ কামরুজ্জামান, এএসআই মোফাজ্জলের সমন্বয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদেরকে সনাক্ত করে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবৎ যশোর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দুষ্টু প্রকৃতির নারীদের দিয়ে কৌশলে ভুক্তভোগীদের তাদের ভাড়া বাসায় ডেকে নেয় আসতো । পরবর্তীতে দূর-দুরান্ত থেকে আগত লোকদের অবৈধভাবে আটক রেখে ভুক্তভোগী কে নির্যাতন সহ তার পরিবারের নিকট থেকে নগদ টাকা আদায় এবং ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল- ফোন,নগদ টাকা জোর পূর্বক কেড়ে নিতো। দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *